শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেহে জিঙ্কের অভাব? বিজ্ঞানীদের আবিষ্কারে মিললো সম্ভাব্য সমাধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৫:০৫

মানুষসহ সকল জীবের বেঁচে থাকার জন্য জিঙ্ক অত্যাবশ্যক। কিন্তু দুঃখজনকভাবে, বিশ্বব্যাপী প্রায় ১৭% মানুষ জিঙ্ক ঘাটতির ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাইক্রোনিউট্রিয়েন্ট সংক্রান্ত অপুষ্টিকে রোগ ও মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হিসেবে বিবেচনা করে।

জিঙ্ক কীভাবে কোষে কাজ করে এবং তা কীভাবে প্রোটিনে যুক্ত হয়—তা এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। তবে সম্প্রতি বিজ্ঞানীরা একটি নতুন প্রোটিন আবিষ্কার করেছেন, যেটি কোষে জিঙ্কের স্বল্পতার সময়ও কোষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই প্রোটিনটির নাম দেওয়া হয়েছে Z

যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষকদের যৌথ প্রচেষ্টায় জানা গেছে, ZNG1 নামক প্রোটিনটি একটি "মেটালোচ্যাপারোন", অর্থাৎ এটি জিঙ্ক বা লোহা জাতীয় ধাতু কোষের প্রয়োজনীয় প্রোটিনে পৌঁছে দেয়।বিশেষ করে এটি METAP1 নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনকে সহায়তা করে, যা কোষে অন্যান্য প্রোটিন সক্রিয় করতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, ZNG1 না থাকলে কোষ ঠিকভাবে জিঙ্ক ব্যবহার করতে পারে না, ফলে মাইটোকন্ড্রিয়া সঠিকভাবে কাজ করে না এবং কোষ শক্তি উৎপাদনে ব্যর্থ হয়। এছাড়াও, ZNG1 প্রোটিন-সম্পর্কিত জিন মিউটেশন করা হলে দেখা গেছে—চিড়িয়ার ভ্রূণ বা ইঁদুর সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, এমনকি বিকলাঙ্গতা দেখা দেয়।

গবেষকরা মনে করছেন, ZNG1 শুধু METAP1 নয়, বরং আরও অনেক গুরুত্বপূর্ণ প্রোটিনে জিঙ্ক সরবরাহ করে এবং এর মাধ্যমে একটি প্রাণী অল্প পরিমাণ জিঙ্ক দিয়েও বেঁচে থাকতে পারে। এ আবিষ্কার ভবিষ্যতে জিঙ্ক ঘাটতির কারণে হওয়া স্বাস্থ্য সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর