শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৪:৫৫

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন খিরনাল নামক স্থান হতে বৃহস্পতিবার ভোর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারি কর্তৃক অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় ৩৫,৭০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ০১টি বাংলাদেশি ট্রাকসহ ২০ কেজি গাঁজা আটক করে।

এছাড়াও ১৪ মে ২০২৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯,৩১,৮০০/- (উনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার আটশ) টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় চাউল, শাড়ি, মোবাইল, বাজি, হুইস্কি, গাঁজা এবং বাংলাদেশি মশার কয়েল আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর