শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যে মামলায় গ্রেপ্তার হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৬:২৪

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক সহিংস ঘটনার অভিযোগে দায়ের করা মামলায় নুসরাত ফারিয়ার নাম যুক্ত ছিল। মামলার এজাহারে বলা হয়, আন্দোলন দমন করতে অর্থায়ন ও প্ররোচনার অভিযোগ রয়েছে কিছু রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছে ফারিয়ার নামও। যদিও মামলায় সরাসরি তার হাতে সহিংসতা বা অস্ত্র ব্যবহারের অভিযোগ নেই, তবে "সহযোগিতা ও ষড়যন্ত্রে যুক্ত থাকা" অভিযোগ রয়েছে।

নুসরাত ফারিয়ার মিডিয়াতে যাত্রা শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘বস ২’, ‘ধ্যাততেরিকি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন।

চলচ্চিত্রের পাশাপাশি সংগীত জগতে নাম লেখান তিনি। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরও কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়।

ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হলেও, আদালতে উপস্থাপনের পর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় তার ভূমিকা নির্ধারিত হবে। পুলিশ জানিয়েছে, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য রয়েছে কিনা—তা যাচাই করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর