শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ট্রেনে ইয়াবা পাচারের সময় দুই নারী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৬:০৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সোয়া দুই লাখ টাকার ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (১৯ মে ) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে সার্কেলের তদারকি কর্মকর্তা মো: এরশাদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বৌবাজার প্রবেশপথে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মোসাম্মৎ আকলিমা আক্তার সুখী (২৮) নামে এক নারীকে আটক করা হয়। সে কসবা উপজেলার হাকর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

একই স্থানে অপর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ, পলি মোসাম্মৎ (৩০) কে গ্রেফতার করে পুলিশ। সে কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর (টিএনটি পাড়া) এলাকায় বসবাস করছেন।

রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৭৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর