শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৫:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা শেষে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী। সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

খবর পেয়ে পরিবারের লোকজন শহরের খানপুর হাসপাতালে লাশ নিয়ে আসেন।নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

রাতে লাকির স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন এসে লাকির ঘরের বাহির থেকে দরজায় তালা লাগানো দেখেন। তখন বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন লাকির নিথর মুখে ও গলায় আঘাতের দাগ চাদর দিয়ে শরীরের অর্ধেক ডাকা।

এরপর লাকিকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাকির স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এটা পারিবারিক কলহে হত্যা। হত্যার কারণ জানা যায়নি। নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর