শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৫:৩৪

ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোবেলকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে জোর করে টেনে নিচ্ছেন। ওসি জানান, ভিডিওতে দেখা যাওয়া নারীই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে মেয়েটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পুলিশে অভিযোগ করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে নোবেল একটি মাইক্রোবাস ভাড়া করে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তবে তার আগেই তাকে আটক করা সম্ভব হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের ভিডিও ধারণ করে নোবেল ভুক্তভোগীকে ব্ল্যাকমেইলও করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর