শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়কের পাশে ২ অজ্ঞাত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৭:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

বুধবার সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড এবং পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, দুইটি লাশই বর্তমানে থানায় রাখা হয়েছে। নিহতদের কারও পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ বলছে, দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর