শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সারজিস

আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৬:০৪

টাকার বিনিময়ে ও রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের নেতার জামিন হয়ে যায়—এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, এসব কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোনো আইনজীবী ও বিচারকের প্রত্যক্ষ মদদে কি এসব সম্ভব হয়? বৃহস্পতিবার (২২ মে)  নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও লেখেন, “টাকা ও রাজনৈতিক সুপারিশ না থাকায় আওয়ামী আমলে জুলুমের শিকার বহু মজলুম মানুষের জামিন হয় না। শাপলা চত্বরে হেফাজতের ওপর চালানো নিপীড়নের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় অনেক নিরীহ আলেম আজও আদালতে চক্কর কাটছেন, কেউ কেউ এখনো কারাগারে বন্দি।”

তিনি প্রশ্ন তোলেন, “এসব কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?”

সারজিস আরও বলেন, “প্রকাশ্য দিবালোকে শেখ হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটি বিচারও সম্পূর্ণ হলো না। একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি!”

বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার পেছনে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সারজিস আলম।

তিনি বলেন, “এই দায় একজন আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার এড়াতে পারেন কি? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর