শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মেরে জখম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৬:১২

এসএসসি পরীক্ষা শেষে মেয়ে (১৬) কে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাবা। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ঐদিন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের কেট্টা গ্রামে। মেয়ে চলতি বছর এন ভাউরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী,বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযুক্তের নাম মোস্তাকিন (১৭)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পার্শ্ববর্তী নগুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলায় মোস্তাকিনসহ তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।

বাবার অভিযোগ, তাঁর মেয়েকে দীর্ঘ এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে মোস্তাকিন। ঘটনার দিন মেয়ের পরীক্ষা ছিল গুজিরকোনা কেন্দ্রে। পরীক্ষা শেষে সকাল সাড়ে ১১টার দিকে মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছিলেন তিনি। পথে মোস্তাকিন আরো ২-৩ জনকে সঙ্গে নিয়ে অশ্লীল ভাষা উচ্চারণ করে মেয়েকে উত্ত্যক্ত করতে থাকলে তিনি প্রতিবাদ করেন এসময় তারা রাস্তার পাশে থাকা ইট নিয়ে নাকে ও কপালে আঘাত করে জখম করে।

তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নেন। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারের দাবি করেছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু অভিযুক্ত ওই ছেলে পলাতক। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর