শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে থানায় দিল ছাত্রদল-যুবদল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৫:১৫

ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে ধরে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ.কে.এম আরিফুল হক আরিফ, ফুলপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, ফুলপুরে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিরা ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন।

আটককৃত নেতারা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ এবং একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার। তিনি সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করতেন।

এরা অনেককে অত্যাচার-নির্যাতন করেছে। ফুলপুর-তারাকান্দা থেকে রাতের ভোটে নির্বাচিত সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুসারী তারা। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে এরাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা করেছে। এরা ভেবেছিল, আজীবন রামরাজত্ব কায়েম করবে। রাতে ছাত্রদল ও যুবদল নেতাসহ সাধারণ জনতা তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বলেন, ছাত্র-জনতা ওই দুইজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ছিল কি না আমার জানা নেই।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ওই দুইজনকে আটক করে মারধরের পর থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে। তাই পুলিশের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভকে যেকোনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর