শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হঠাৎ আমেরিকানরা নিজ দেশ ছেড়ে এই দেশে যেতে চাচ্ছে কে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৫:২২

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে পাড়ি জমানোর বিষয়ে করা এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ এখন পর্তুগালকে ঘিরে। ‘এক্সপ্যাটসি’ নামক একটি রিলোকেশন সেবাদানকারী প্রতিষ্ঠানের জরিপে অংশ নেয় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।

জরিপে অংশগ্রহণকারীরা মূলত উন্নত জীবনযাপন, রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি, স্বাধীনতা এবং বন্দুক সহিংসতা থেকে নিরাপদ থাকার আশায় যুক্তরাষ্ট্র ছাড়তে চান। তাদের মধ্যে ৫৬% মনে করেন যুক্তরাষ্ট্র খুব রক্ষণশীল, আর ৫৩% মনে করেন দেশটি অতিরিক্ত বিভক্ত।

সবচেয়ে পছন্দের দেশগুলোর তালিকায় পর্তুগালের পর রয়েছে স্পেন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ড। অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশ বিদেশে অবসর নিতে চান, অনেকে আবার ডিজিটাল নোম্যাড বা স্কিল্ড ওয়ার্কার ভিসায় যেতে আগ্রহী।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রবণতা আরও বেড়েছে। এক্সপ্যাটসি জানিয়েছে, তাদের ব্যবসা গত বছরের তুলনায় ১৯,৬০০ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি এ বছর ২০০ জনকে রিলোকেশন ট্যুরে পাঠিয়েছে, যাদের অনেকেই এখন বিদেশে বসবাস করছেন বা ভিসার প্রক্রিয়ায় রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর