শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মানুষের হাড় দিয়ে তৈরি হচ্ছে মাদক, আতঙ্কে কবর পাহারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৩:০৯

এক ব্রিটিশ নারীকে শ্রীলঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে, যিনি প্রাণঘাতী এক নতুন সিন্থেটিক মাদক ‘কুশ’ চোরাচালানের অভিযোগে ৪৬ কেজি মাদকসহ ধরা পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শ্রীলঙ্কার বিমানবন্দরের ইতিহাসে কুশ মাদকের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা। পশ্চিম আফ্রিকায় বহুল ব্যবহৃত এই মাদকটি নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং অভিযোগ রয়েছে—এর উপাদানে নাকি মানব হাড়ও ব্যবহার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড।

সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট শার্লট মে লি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মাদকগুলো তার অজান্তেই সুটকেসে রাখা হয়েছে . তিনি ব্যাংককে অবস্থান করছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় কাছাকাছি কোথাও ভ্রমণে শ্রীলঙ্কা যান। তার দাবি, ফ্লাইটের আগের রাতে হোটেল কক্ষে নিজেই ব্যাগ গুছিয়েছিলেন এবং মনে করছেন, তখনই কেউ মাদকগুলো সেখানে রেখে দিয়েছে।

শ্রীলঙ্কার এক শীর্ষ শুল্ক কর্মকর্তা বিবিসিকে বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকক হয়ে শ্রীলঙ্কায় মাদক চোরাচালানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এটি এখন “গুরুতর সমস্যা” হয়ে দাঁড়িয়েছে।

‘কুশ’ নামক মাদকটি তুলনামূলকভাবে নতুন একটি সিন্থেটিক নারকোটিক, যা পশ্চিম আফ্রিকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শুধু সিয়েরা লিওনেই এই মাদক প্রতি সপ্তাহে প্রায় এক ডজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষরাই এই মাদক সেবন করে। এটি গ্রহণের ফলে তারা হাঁটার সময় হঠাৎ ঘুমিয়ে পড়ে, অজান্তে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় বা চলন্ত যানবাহনের সামনে চলে যায়।

প্রতিবেদন অনুযায়ী, কুশ তৈরিতে মানব হাড় ব্যবহার করা হয় বলে শোনা যায় এবং সিয়েরা লিওনের কবরস্থানে কঙ্কাল চুরি রোধে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ২০২৪ সালে মাদকের এই ভয়াবহ ব্যবহারের কারণে দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন।

সিয়েরা লিওনের রাস্তায় কুশ আসক্ত তরুণদের ফুলে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গসহ কোণায় বসে থাকার দৃশ্য এখন সাধারণ ঘটনা।

প্রেসিডেন্ট জুলিয়াস মাাদা বায়ো বলেন, এই মাদক একটি "অস্তিত্ব সংকট" তৈরি করছে এবং এটিকে তিনি “মৃত্যুর ফাঁদ” হিসেবে অভিহিত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর