শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৬:০৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর ইব্রাহিমের যকৃতে (লিভার) ক্যানসার ধরা পড়েছে। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সাসুরাল সিমার কা’–খ্যাত এই অভিনেত্রী বছরখানেক আগেই পুত্রসন্তানের মা হয়েছেন। এখন সন্তানকে রেখে হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। অবশেষে নিজেই জানালেন, তিনি ক্যানসারে আক্রান্ত।

দীপিকা জানান, পেটের ওপরের অংশে অসহনীয় ব্যথার কারণে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল। পরীক্ষার পর জানা যায়, তার যকৃতে টেনিস বলের মতো আকৃতির একটি টিউমার হয়েছে। এরপর জানা যায় এটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যানসার।

মঙ্গলবার (২৭ মে) রাতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন ছিল...। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে, আমার যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার। আমি দ্বিতীয় স্টেজে রয়েছি। এটা আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।”

তিনি আরও জানান, তার একমাত্র চিন্তা এক বছরের ছোট ছেলে রুহানকে নিয়ে। “আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে ফিরব। আমার পুরো পরিবার আমার পাশে আছে, আর আপনাদের দোয়া ও ভালোবাসা আমার শক্তি।”

দীপিকার এই বার্তার পর থেকে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন।

উল্লেখ্য, দীপিকা কাকর ২০১১ সালে রওনক স্যামসনকে বিয়ে করেন। ২০১৫ সালে সেই সংসার ভেঙে যায়। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তিনি সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ফাইজা ইব্রাহিম নাম ধারণ করেন। এই দম্পতি ২০২৩ সালে তাদের প্রথম সন্তান রুহানকে স্বাগত জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর