শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৩:৩৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

শুক্রবার (৩১ মে দিবাগত) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়ে ভুক্তভোগী নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তাদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

ভোররাতে ১০-১২ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয়। একপর্যায়ে তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা। পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

পুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ডপুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ড

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই বাড়িতে পুলিশের অতিরিক্তি ডিআইজি আবিদা সুলতানার মা-বাবা থাকতেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর