শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাসিরনগরে নিখোঁজের এক দিনপর খালে মিললো দুই বোনের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৪:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে গরু আনতে গিয়ে নিখোঁজের একদিন পর খালে মিললো মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মরদেহ।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ গ্রামের সংস্কার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত দুই কিশোরী গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো খায়রুল আলম।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে বাড়ির কাছে খাল পার হয়ে জমিতে গরু আনতে যায় দুই বোন মারিয়া ও সামিয়া। ধারণা করা হচ্ছে, এ সময় খাল পার হতে গিয়ে পানির স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসীরা একসাথে তল্লাশি চালায়।

অবশেষে শনিবার (৩১ মে) সকালে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় প্রথমে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর