শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নতুন বাজেটে কী থাকছে স্বাস্থ্য খাতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৬:৪৭

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে কাজ করছে সরকার। এজন্য সেবার পরিধি বাড়ানো, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে।

পাশাপাশি নতুন পদ সৃষ্টির জন্য একটি সমন্বিত পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী কেয়ারগিভার (সেবাপেশাজীবী) প্রশিক্ষণের উদ্যোগ। এতে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে প্রবাস আয়ের নতুন দ্বারও খুলবে।

এছাড়া নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি ‘নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর