শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

২৭ ফিলিস্তিনি নিহত

গাজায় খাবার বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৫:০২

গাজার দক্ষিণাঞ্চলে খাবার বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) এই হামলার ঘটনা ঘটে। গত তিন দিন ধরেই এই ধরনের হামলা ঘটছে। ইসরায়েল গাজায় নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা জোরপূর্বক প্রয়োগের চেষ্টা করছে, যেখানে পুরো অঞ্চলটিই সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রাফাহর খাবার বিতরণকেন্দ্রের কাছাকাছি কিছু ব্যক্তি নির্ধারিত পথের বাইরে চলে যাওয়ায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

এই ঘটনার হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) একজন মুখপাত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, রাফাহর তাদের ফিল্ড হাসপাতালে মোট ১৮৪ জন আহত ব্যক্তি ভর্তি হন। এর মধ্যে ১৯ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং আরও ৮ জন পরে মারা যান।

প্রসঙ্গত, গাজার রাফাহ অঞ্চল বর্তমানে ইসরায়েলি সামরিক অভিযানের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার ভয়াবহ সংকট চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর