শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সান্ডা কিনলে পান্ডা ফ্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৬:৪৬

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পারিবারিক খামারে তিন বছর ধরে লালন-পালন করা হয়েছে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে এই বিশাল ষাঁড়টি, যার নাম রাখা হয়েছে ‘সান্ডা’। এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

আরও একটি আকর্ষণীয় দিক হলো—সান্ডা কিনলে ফ্রিতে দেওয়া হবে একটি খাসি, যার নাম ‘পান্ডা’। তবে খাসিটির গায়ের রঙ ও গঠনের কারণে দেখতে অনেকটা পান্ডার মতো।

এই বিশাল ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। এটি রয়েছে ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামে, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাঈম হোসাইনের খামারে।

তবে ষাঁড়টির উচ্চমূল্যের কারণে স্থানীয়ভাবে আগ্রহী ক্রেতার সংখ্যা কম। অনেকে এসে দামাদামি করলেও এখনও পছন্দসই দাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন খামার মালিক।

তিনি বলেন, “গত বছরও বিক্রির জন্য উঠিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করিনি। এবারও ভালো দাম না পাওয়া পর্যন্ত বিক্রি করবো না।”

সান্ডা ও পান্ডার মালিক নাঈম হোসেন জানান, “তিন বছর আগে আমাদের খামারে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির জন্ম হয়। শুরু থেকেই অত্যন্ত যত্ন করে লালন-পালন করেছি। বর্তমানে এর উচ্চতা ৬.৫ ফুট, দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ৩১ মণ। দাম হাঁকছি ১৫ লাখ টাকা।”

সান্ডার পরিচর্যাকারী জানান, “গরমের কারণে প্রতিদিন সান্ডাকে ৩-৪ বার শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয়। মশার কামড় থেকে রক্ষা পেতে গোয়ালঘরে মশানাশক স্প্রে করা হয় এবং সারাক্ষণ মাথার ওপরে ফ্যান চালানো হয়।”

প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে: খৈল, ভিজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, মিষ্টি কুমড়া, তাজা ঘাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর