শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কেরালায় সিঙ্গাপুরের জাহাজে আগুন এখনো জ্বলছে, নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৬:৫২

ভারতের উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা দক্ষিণ উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যা সোমবার থেকে জ্বলছে এবং হেলে পড়েছে।

৮৭৯ ফুট দৈর্ঘ্যের কনটেইনারবাহী এমভি ওয়ান হাই ৫০৩ নামের জাহাজটিতে ২২ জন নাবিক ছিলেন। ভারতের বেপোর বন্দরের উপকূল থেকে প্রায় ৭৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এতে আগুন ধরে যায়। ভারতের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে।

এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানায়, জাহাজটিতে এখনো ‘আগুন ও বিস্ফোরণ অব্যাহত রয়েছে’ এবং এটি প্রায় ‘১০ থেকে ১৫ ডিগ্রি হেলে গেছে’। তারা যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, জাহাজের উপরিভাগে স্তূপ করে রাখা কনটেইনার থেকে আগুন বের হচ্ছে, আর চারপাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়েছে।

এর আগে সোমবার প্রকাশিত প্রাথমিক ছবিগুলোতে দেখা যায়, জাহাজে শক্তিশালী বিস্ফোরণের ফলে ভারী কনটেইনারগুলো ছিটকে পড়েছে বলে মনে হচ্ছে।

কিছু কনটেইনার পানিতে পড়ে গেছে বলেও উপকূলরক্ষী বাহিনী জানায়।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, নাবিকদের মধ্যে ‘কয়েকজন আহত হয়েছেন’। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, জ্বলন্ত ও কালো হয়ে যাওয়া জাহাজটির পাশে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো থেকে আগুনের দিকে পানির প্রবল ধারা ছোড়া হচ্ছে।

এমভি ওয়ান হাই ৫০৩ হলো ভারতের দক্ষিণ উপকূলে গত কয়েক সপ্তাহের মধ্যে বিপর্যয়ের মুখে পড়া দ্বিতীয় কনটেইনারবাহী জাহাজ।

এর আগে ২৪ মে ভারতের কেরালা উপকূলে বিপজ্জনক পণ্য বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী তখন জাহাজটির ২৪ জন নাবিককেই উদ্ধার করেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর