শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৩:৩৭

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। আবার কেউ কেউ ঢাকা ছাড়ছেন। বুধবার ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীর চাপ বাড়লেও যানবাহনগুলোতে দুর্ভোগ নেই। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক ছিল।

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক যাত্রী বগুড়া থেকে নামার পর বলেন, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও কম হবে। কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল।

এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। মাত্র চার ঘণ্টায় ঢাকায় পৌঁছালাম। ভালো লাগছে কারণ কোন যানজট পাইনি।

রফিকুল আমিন নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ঈদের আগে গত ৪ জুন বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে আজ (বুধবার) ভোরে নাটোর থেকে রওনা দিয়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছেছি।

গাবতলী বাসস্ট্যান্ডে এক পরিবহনের চালক জানান, যশোর থেকে সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছালাম। মহাসড়কের কোথাও কোন যানজট নেই।

অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি।

তাদের আজও লঞ্চঘাট এবং রেলস্টেশনে রাজধানী ছাড়তে দেখা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর