শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

লন্ডনের পথে বিভীষিকা, ভারতেই বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৫:৩৫

লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে। বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় পড়ে যায়। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সম্ভাব্য হতাহতের সংখ্যা এখনও নির্দিষ্টভাবে জানা না গেলেও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সব রাস্তা। এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে। দেশজুড়ে শোকের ছায়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর