শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জাম পেড়ে দেওয়ার প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৬:২৫

জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে চেষ্টা করার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে (১২ জুন) ফুলবাড়ী সদর ইউনিয়ন এর বিদ্যাবাগিস এলাকায় ঘটনাটি ঘটেছে।

আটক যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ।

অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, সকাল বেলা ওই এলাকার আশীষ কুমার রায়ের জমজ মেয়ে আরাদ্ধ্যা রায় ও আরিশা রায় বাড়ির সংলগ্ন সুবাসের বাগানবাড়িতে জাম কুড়ানোর জন্য যায়। এ সময় পাশের বাড়ির সাইফুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৮) তাদেরকে দেখে ডাকে নেয়। গাছ থেকে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে আটকে রাখে। লোকজন না থাকায় কৌশলে অভিযুক্ত হাবিবুর রহমান জাম গাছের পাশে জঙ্গলে আরাদ্ধ্যাকে নিয়ে যায়।

সেখানে শিশু মেয়েটি ভয়ে চিৎকার শুরু করলে সঙ্গে থাকা জমজ বোন আরিশা তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ছুটে আসলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা জোট হয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। বাদী দিতি রানী জানান, ‘খারাপ এই ছেলেটি (ধর্ষণচেষ্টায় অভিযুক্ত) এর আগেও দুইটি শিশু মেয়েকে অপদস্ত করেছে। এবার আমার মেয়েটিরও উপর একইভাবে নির্যাতন করেছে। আমি সঠিক বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, সংখ্যালঘু শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর