শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কেন্দুয়ায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৬:৫১

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধ চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২ জন চাঁদাবাজসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

মদন সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া পৌরসদরের নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে প্রতিটি থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর গতকাল বুধবার রাতে মদন সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১১৯৪৯ লেফটেন্যান্ট মো. শাহরিয়ার আহম্মেদের নেতৃত্বে ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে সহায়তা করে কেন্দুয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত. আব্দুছ সালাম খানের ছেলে মো. আব্দুল আউয়াল খান (৬৫), একই গ্রামের মো. আব্দুল মমেন কাদেরির ছেলে আনিছুর রহমান কাদিল (৩৫), পৌরসদরের কমলপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. গেদু মিয়া (৩৮) নতুন বাস স্ট্যান্ডের পেছনের একটি ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আটক আনিছুর রহমান কাদিল ও আব্দুল আউয়াল খানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মো. গেদু মিয়াকে এই মামলার সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আটকদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর