শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৬:৪৩

সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি পরিদর্শনে গিয়ে স্থানীয় পাথর শ্রমিকদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জলবায়ু বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জাফলং পাথর কেয়ারি পরিদর্শন শেষে ফেরার পথে দুপুরে শ্রমিকরা উপদেষ্টার গাড়ি প্রায় ১০ মিনিট ধরে অবরোধ করে রাখেন।

জানা গেছে, শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারা সেখানে পিয়াইন নদী ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তারা গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের জাফলংসহ ৫টি পাথর কোয়ারি আর ইজারা দিবে না সরকার। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

দুই উপদেষ্টা বলেন, ‘লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

’এ সময় তারা খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ সকল পাথর ভাঙ্গার মিল সরিয়ে ফেলার নির্দেশনা দেন।
এ ঘোষণার পর ফেরার পথে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাদের গাড়ি আটকে দেয় স্থানীয় পাথর শ্রমিকসহ সংশ্লিষ্টরা। তারা গাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর