শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দিনাজপুরে আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৭:১৮

দিনাজপুরের হাকিমপুরে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজার রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজার রহমান বড় আলীহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণচেষ্টার ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করে।

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি জানান, আম খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

এ ঘটনায় থানায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর