শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যে ভিটামিনে ত্বকে পড়বে না বয়সের ছাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৭:২৬

কিছু কিছু ভিটামিনের অভাবে ত্বক তার উজ্জ্বলতা হারায়। এমনকি চামড়ায় টান অনুভব হয়। গরমের এই সময়ে যদি ত্বকের ঠিকঠাক যত্ন না করা হয়, তাহলে ত্বকে বলিরেখা পড়তে পারে। এমনকি খুব অল্প বয়সেই শরীরে বার্ধক্যের ছাপ চলে আসে।

তাই সময় শুধু ক্রিম মাখলেই চলবে না। নিয়মিত রূপচর্চাতেও সমস্যার সমাধান হবে না।
ত্বক তথা শরীরকে সতেজ রাখতে সঠিক পরিমাণে ভিটামিন গ্রহণ দরকার। আর ত্বককে সতেজ রাখতে সবচেয়ে ভালো কাজ করে ভিটামিন সি।

এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের পক্ষে খুবই কার্যকরী। এতে ত্বক উজ্জ্বল হয়। শুষ্কতাও কমে।

ভিটামিন সি শরীরে কোলাজেনের মাত্রা বাড়ায়। যা ত্বককে নরম করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এর ফলে শরীরে বয়সের ছাপ পড়ে না। এটি গ্রহণ করলে রোদে পোড়া ত্বকের সমস্যা মেটে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে এবং ভিটামিন সি গ্রহণ করলে চরম গরমেও ত্বক থাকবে ঝকঝকে।

নিয়মিত ভিটামিন সি সিরাম লাগাতে পারেন। এ ক্ষেত্রে বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর ভিটামিন সি ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। এর কিছুক্ষণ পর ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত এটি করলে ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর