শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৮:০০

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফার্স বলছে, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে।

আর এই পদক্ষেপ আক্রমণকারীদের (ইসরায়েল) জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।’
শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।
ইসরায়েলের এ হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা যান।

ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছেন অথবা তীব্র যন্ত্রণায় ভুগছেন।

ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০-এরও কম। আইডিএফ জানিয়েছে, রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ।

ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর