শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ড. ইউনূসের সফর প্রসঙ্গে রনি

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:০৫

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তো এইবার পেয়েছি তোমায়।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।

তিনি বলেছেন, ‘ড. ইউনূস গত ১০ মাসে ১১ বার বিদেশে ভ্রমণ করলেন। প্রতিবারই তিনি শুধু মানুষকে ডাব্বা খাইয়েছেন।

এখানে ওটা করেছেন, ওখানে ওটা করেছেন। তুরস্ক হাসপাতাল করে দিবে, চায়না হাসপাতাল করে দিবে, তারপরে শেষে পাকিস্তান এটা করে দিবে, ওটা করে দিবে নানা রকম গল্প গুজব করে গত ১০ মাসে তার ১১টি ভ্রমণকে জায়েজ করার জন্য তিনি অনেক কিছু করেছেন। কিন্তু এইবার প্রকৃতি তাকে এমন একটা শিক্ষা দিয়েছে, এইবার তিনি কোনো গল্প ঝাড়তে পারবেন না।’

তিনি বলেন, ‘সর্বশেষ যেটা সবাই বলাবলি করছে, বিএনপির যারা লোকজন তারা তো অবশ্যই বলছেন যে, ড. মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত তারেক রহমানের দ্বারস্থ না হতেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি নিজের ইজ্জত বাঁচিয়েছেন।

তারেক রহমান যদি দয়াশীল না হয়ে রুঢ় হতেন এবং তার সঙ্গে দেখা না করতেন, তাদের বৈঠক যদি না হতো, তাহলে ড. মোহাম্মদ ইউনূসের না জানি কি হতো।’

‘এই যে দেখুন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি কিনা আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবার নিকট কাঙ্খিত পুরুষ ছিলেন; এই গত ১০ মাসের বিরূপ পরিবেশ বিরূপ আবহাওয়া, বিরূপ কর্মকাণ্ড বিরূপ মন্তব্য, বিরূপ বডি ল্যাঙ্গুয়েজ এবং বিরূপ পরিস্থিতির কবলে পড়ে কতটা অসহায়, কতটা দুর্বল হয়ে পড়েছেন যে আমরা এখন সেই মানুষকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর