শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইরানে ইন্টারনেট বন্ধ

স্টারলিংক চালুর ঘোষণা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:৪৫

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায়, মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন।

শনিবার রাত (১টা ৪ মিনিটে) ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন। তিনি পোস্টে লিখেছেন, 'দ্য বিমস আর অন' (The beams are on)—অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

এর আগে, শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে 'অস্থায়ী সীমাবদ্ধতা' আরোপ করা হয়েছে। এর ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বাইরের কোনো তথ্যের উৎসে প্রবেশ করতে পারছিলেন না। দেশের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে তথ্যবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

এই অবস্থায়, ইলন মাস্ক স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালুর উদ্যোগ নিলেন। উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। মাস্কের এই পদক্ষেপ ইরানের ইন্টারনেটবিহীন নাগরিকদের জন্য তথ্যপ্রবাহের একটি নতুন পথ খুলে দিতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর