শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও হুতির যৌথ ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:৫২

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ রবিবার (১৫ জুন) জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলের জাফা অঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন, এই হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই হামলাগুলো ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, ইরান ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছরের জন্য পিছিয়ে দেবে এবং এর বিপরীতে আরো কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পশ্চিমা বিশ্বের উদাসীনতার সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘ইসরায়েলি হামলাগুলো পারমাণবিক আলোচনা ব্যাহত করছে।

’তিনি আরো বলেন, ‘তেহরান সংঘাত এড়াতে চায়, তবে যদি আরো আক্রমণ হয়, তাহলে প্রতিক্রিয়া জানানো হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়েছেন যে, যদি মার্কিন স্বার্থে আঘাত করা হয়, তাহলে প্রতিক্রিয়া জানানো হবে।

এই সংঘাতের ফলে গাজায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা মানবিক সঙ্কটকে আরও বাড়িয়ে তুলেছে। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
সূত্র : রয়টার্স

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর