শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পায়ের ব্যথা উপেক্ষা নয়, হতে পারে যেসব রোগের লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৭:১৩

হাঁটতে গিয়ে গোড়ালিতে ব্যথা অনুভব, সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে টান অথবা ঘুমের মধ্যে পায়ের পেশিতে হঠাৎ টান পড়ে জেগে উঠছেন? এই ধরনের উপসর্গ অনেকেই অবহেলা করেন। ভাবেন, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পায়ের এই ব্যথা বা অস্বস্তির পেছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু জটিল রোগ। চলুন, জেনে নিই।

গোড়ালি ও পায়ের পাতার ব্যথা

সকালে ঘুম থেকে উঠে পা ফেলতেই গোড়ালিতে কষ্টকর ব্যথা? এই উপসর্গকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটি পায়ের পাতার নিচের ‘প্ল্যান্টার ফাসিয়া’ নামক লিগামেন্টে প্রদাহ হলে দেখা যায়। অন্যদিকে, ইউরিক এসিড বেড়ে গেলে গাউট বা গেঁটে বাতের কারণে গোড়ালি বা আঙুল ফুলে যেতে পারে, দেখা দিতে পারে তীব্র ব্যথা।

কাফ মাসলের টান বা ক্র্যাম্প

রাতে বা ভোরে পায়ের পেছনের পেশিতে হঠাৎ টান? এটি সাধারণত পানির ঘাটতি (ডিহাইড্রেশন) ও পটাশিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হয়।

পায়ে অসাড়তা বা অনুভূতিহীন ক্ষত

ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পায়ে কড়া বা ক্ষত হলে অনেক সময়ে তা টেরই পাওয়া যায় না। কারণ, ডায়াবেটিক নিউরোপ্যাথি নামক স্নায়ুজনিত জটিলতায় পায়ে অনুভূতি কমে যায়। এই সমস্যা অবহেলা করলে পরিণতি হতে পারে গ্যাংগ্রিন পর্যন্ত।

হাঁটু ও গাঁটের ব্যথা

অস্টিওআর্থ্রাইটিস: বয়স বাড়লে বা হাঁটু বেশি ব্যবহারে কার্টিলেজ ক্ষয়ে গিয়ে হাঁটাচলা ও বসার সময় ব্যথা হতে পারে।

রিউমাটয়েড আর্থ্রাইটিস

এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীর নিজেই অস্থিসন্ধিকে আক্রমণ করে। ফলে একাধিক গাঁটে ব্যথা, ফোলাভাব দেখা দিতে পারে।

পায়ে ঘন ঘন ঝিঁঝিঁ ধরা বা অবশ ভাব

অনেকক্ষণ বসে থাকলে পায়ে ঝিঁঝিঁ ধরা স্বাভাবিক। কিন্তু যদি কোনও কারণ ছাড়াই বারবার এই সমস্যা হয়, তা হলে স্নায়ুর রোগ, ভিটামিন বি-১২ এর অভাব, থাইরয়েড সমস্যা, বা সায়াটিকা (কোমরের স্নায়ু চাপে পড়া) এর লক্ষণ হতে পারে।

পায়ের উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কারণ এগুলো শুধু সাময়িক অস্বস্তি নয়, শরীরে চলা গভীর সমস্যার আগাম সংকেতও হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর