শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গলাচিপায় ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৬:১৮

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ফলপ্রার্থী বিথী দেবনাথ মারা গেছেন। রবিবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিথী দেবনাথ রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের বাসিন্দা।

বিথীর চাচা অবনি দেবনাথ জানান, বিথী গত শুক্রবার পেটব্যথা ও বমি করলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিথীকে বরিশাল আরিফ মোমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। রবিবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, গলাচিপায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে ৯ জন রোগী ভর্তি রয়েছে।

তবে তাদের নিয়মিত পরিচর্চা ও নিয়মাবলি মেনে চললে দ্রুত উন্নতি ঘটে। এখানে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর