শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:৪৬

মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ জুন) মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে সদর থানাধীন মুসলিম কোয়ার্টার, চাঁদনীঘাট, আলাউদ্দিন রোড, কোর্ট রোড, শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে আটক ব্যক্তিরা হলেন আসুক আহমদ (২৪), মোক্তার মিয়া (৪২), মো. মিলন মিয়া (৪০), দুলাল ভৌমিক (৪২), ইকবাল মিয়া (৩০), সাগর আহমদ (২৫), মো. নাসির মিয়া (৩০) ও ছিন্টু কর (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, অভিযানে ইকবাল মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং বাকি আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর