শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হালুয়াঘাটে মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৪:১৩

হালুয়াঘাট পৌর শহরের গরুবাজার সংলগ্ন মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে মুহূর্তের মধ্যেই এ আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটজুড়ে। ফলে অন্তত ৯টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল পানের আড়ৎ, মনোহারী পণ্যের গোডাউন, টেইলার্স ও কসমেটিকস সামগ্রীর দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে ব্যবসায়ীরা রাতে একটু আগেভাগেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে মার্কেট থেকে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া বলেন, দুটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর