শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলেন বাবা-মা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৫:৪৫

নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা। এ ঘটনায় সহযোগিতা করেন মা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল হাসান।

নিহত জনি সরকার (২৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকার ও অসিতা রানী সরকারের ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও একপূত্রকে নিয়ে ভাড়া থাকেন। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন করুনা সরকার। তার ছেলে জনি মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায়ই জনি তার বাবা-মাকে মারধর ও মানসিক নির্যাতন করতেন।

’তিনি আরো বলেন, ‘গত ১৬ জুন রাতেও জনি তার বাবা-মাকে মারধর করেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করেন। এতে তিনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেন করুনা সরকার। পরের দিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে জনির বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

এ ঘটনায় করুনা সরকার বাদী অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর