শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হলিউড সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৭:০৫

দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে সুখী সংসারের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও তিনি নিজের পথ তৈরি করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁর সাম্প্রতিক হলিউড ছবি ‘হেড অফ স্টেট’ শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি বললেন, “ক্লোজ শটের জন্য কোমরে ক্যামেরা বক্স বাঁধা ছিল। শুটিং চলাকালীন মারাত্মক বৃষ্টির মধ্যে আমি মাটিতে পড়ে যাই। ক্যামেরা খুলে আমার চোখের খুব কাছ থেকে আঘাত করে।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “চোখের পলক ক্ষতিগ্রস্ত হলেও সৃষ্টিকর্তার কৃপায় চোখের কোনো বড় ক্ষতি হয়নি। তবে এই দুর্ঘটনার পরেও আমি থেমে যাইনি এবং পুরো শুটিং শেষ করেছি।”

আগামী মাসেই মুক্তি পাবে ‘হেড অফ স্টেট’ ছবি, যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন হলিউড তারকা ইদ্রিস এলবা ও রেসলার-অভিনেতা জন সিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর