শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা, পুলিশের বাধা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৬:১৫

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি বিডিআর সদস্যদের সন্তানরা। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা এলে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এগোতে পারেননি।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারের অধীনে আয়োজিত এ কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা তিন দফা দাবি হলো— পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা, নিরপরাধ কারাবন্দিদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্বর্তী সরকারও গত ৯ মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তাছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিডিআরের এক কারাবন্দি সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো দিন গুলি চালাননি, অথচ বিনা দোষে আজও তিনি কারাগারে। আমরা ন্যায়বিচার চাই।’ যমুনা অভিমুখে পদযাত্রার বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর