প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৭:২৬
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক সংসদ সদস্যসহ একই রাতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তাররা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা (৭৯), মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক এমডি মনিরুল মওলা (৬২), ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), লালবাগ থানার ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও ৯২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
তারা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: