শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

"ইতিহাস সবার প্রাপ্য বুঝিয়ে দেয়"

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৭:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে চলমান আন্দোলন ও তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, "অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার বাবাকে ‘চালচোর’ বলে স্লোগান দেওয়ার জন্য কেউ কি দুঃখ প্রকাশ করেছে? সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা শুরুতেই যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, তারা কি কখনও দায় স্বীকার করেছে?"

সজীব ভূঁইয়া আরও বলেন, "নগর ভবন বন্ধ করে ১ কোটিরও বেশি নগরবাসীকে ভোগান্তিতে ফেলার জন্য কেউ কি অনুতপ্ত? নগর ভবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় কেউ কি দুঃখ প্রকাশ করেছে? অথচ আমাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, কারণ আমি বলেছি এই আন্দোলন কিছু নেতার প্ররোচনায় হয়েছে।"

তিনি দাবি করেন, "আমি সত্য বলেছি, আর এই সত্য তিনিও জানেন। তাঁকে একটি কৌশলী 'ট্র্যাপে' ফেলে আরও ভালো দরকষাকষির জন্য ব্যবহার করা হয়েছে, যা তিনি আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছেও স্বীকার করেছেন।"

স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব উল্লেখ করেন, “গত দেড় মাসে আমি কখনও ভদ্রতার সীমা অতিক্রম করিনি, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কিংবা ছোট করে কিছু বলিনি। রাজনীতি, রাজপথ, কিংবা আমার পরিবার – কেউই আমাকে এ শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে কেউ যেন না ভাবে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে। ইতিহাস সবার প্রাপ্য বুঝিয়ে দেয়।”

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর নগর ভবন ঘিরে বিভিন্ন দাবিদাওয়া ও দখল ইস্যুতে চলমান আন্দোলনের পটভূমিতে এই মন্তব্য দেন উপদেষ্টা সজীব ভূঁইয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর