শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সিদ্ধিরগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৭:২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক তানভীর আহমেদ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার রাতে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনটি ঘটে। গ্রেপ্তারকৃত তানভীর পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে। বুধবার বিকেলে ৪টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

ভিকটিমের পরিবার জানায়, সোমবার রাতে শিশুটি সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার একটি চারতলা ভবনের নিচতলায় খেলা করছিল। এরই কোন এক ফাঁকে ভিকটিম শিশুটি আসামির বাসায় চলে যায়। অভিযুক্ত তানভীর আহমেদ সেই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিমের পরিবার তাকে না পেয়ে ওই বাসায় গিয়ে শিশুটিকে খুঁজে পায়। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচন্ড জ্বর উঠে।

পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম চিকিৎসককে জানায়, তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে। পরবর্তীতে মঙ্গলবার রাতেই তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর