শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মায়ামিতে কত বেতন পান মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৪:৩৭

দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) জানিয়েছে, ইন্টার মায়ামির ফরোয়ার্ড হিসেবে তার বার্ষিক আয় ২০.৪৫ মিলিয়ন ডলার।

তবে এই পরিমাণ কেবল মেসির খেলার পারিশ্রমিক। এর বাইরেও রয়েছে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ও অ্যাপলের সম্প্রচার অংশীদারিত্ব থেকে আসা মোটা অঙ্কের অর্থ।

স্পোর্টিকোর এক প্রতিবেদন বলছে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মায়ামি ও এমএলএসের সঙ্গে স্বাক্ষরিত আড়াই বছরের চুক্তি অনুযায়ী, চুক্তি শেষে মেসির মোট আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলারে।

আয় তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টরোন্টো এফসির ইতালিয়ান ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে, যার বার্ষিক আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেসির ক্লাব সতীর্থ ও সাবেক বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, যিনি আয় করছেন ৮.৫ মিলিয়ন ডলার।

এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আটলান্টা ইউনাইটেড ফরোয়ার্ড মিগুয়েল আলমিরোন (৭.৮৭ মিলিয়ন) এবং সান দিয়েগো এফসির মেক্সিকান তারকা ইরভিং ‘চুকি’ লোজানো (৭.৬৩ মিলিয়ন)।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর