শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্রাজিল যেখানে ১০০-তে ১০০, আর্জেন্টিনা সেখানে শূন্য

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৫:১৪

২০২৫ সালের সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে অংশ নেয় ছয়টি ক্লাব— এর মধ্যে আর্জেন্টিনার দুটি ও ব্রাজিলের চারটি। তবে টুর্নামেন্টে নিজেদের গ্রুপ পর্ব শেষে চিত্র একেবারেই একমুখী। দারুণ পারফরম্যান্সে পরের পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিলের চার প্রতিনিধি, আর আগেভাগেই বিদায় নিয়েছে আর্জেন্টিনার দুই জায়ান্ট।

ফ্লামেঙ্গো, পালমেইরাস, বোতাফোগো ও ফ্লুমিনেন্স—এই চার ব্রাজিলিয়ান জায়ান্ট দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

ফ্লামেঙ্গো ফ্লামেঙ্গো চমক দেখিয়ে চেলসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাসও। বোতাফোগোও সবাইকে অবাক করে দিয়েছে পিএসজিকে হারিয়ে। ফ্লুমিনেন্সও অপরাজিত থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে।

গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর একমাত্র পরাজয় ছিল অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বোতাফোগোর ১-০ গোলে হার।

অন্যদিকে, আর্জেন্টিনার দুই শক্তিশালী ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বিশেষ করে রিভার প্লেট শেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে। অপরদিকে, বোকা জুনিয়র্স অপেশাদার অকল্যান্ড সিটির সঙ্গে ১-১ ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়।

২০১২ সালে করিন্থিয়ান্স ক্লাব বিশ্বকাপ জিতেছিল ইউরোপিয়ান জায়ান্ট চেলসিকে হারিয়ে। এরপর এক দশকের বেশি সময় ইউরোপিয়ান আধিপত্যে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কোণঠাসা ছিল। কিন্তু এবার ৩২-দলীয় নতুন সংস্করণে ব্রাজিলিয়ান দলগুলো যেন নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে।

নকআউটে ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, ফ্লুমিনেন্সে মুখোমুখি হবে ইন্টার মিলানের, আর বোতাফোগো ও পালমেইরাসের লড়াই নিশ্চিত করেছে—একটি ব্রাজিলিয়ান ক্লাব নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর