শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোগ নিরাময়ে এবার ব্যাকটেরিয়াখেকো ভাইরাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৭:২৮

বিজ্ঞানীরা এমন এক ধরনের ভাইরাসের সন্ধান পেয়েছেন যা শরীরকে আক্রমণ করে না বরং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ‘ব্যাক্টেরিওফেজ’ নামের এই ভাইরাসগুলোকে বলা হয় ব্যাকটেরিয়াভোজী ভাইরাস যার সর্বশেষ সংযোজন ‘গ্যালাঘের-ফেজ’। আবিষ্কর্তা বিজ্ঞানী জেমস গ্যালাঘেরের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়।

গবেষণা অনুযায়ী, ‘গ্যালাঘের-ফেজ’ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর আক্রমণ চালায়।

ভাইরাসটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার কোষকে নিজের সংখ্যা বৃদ্ধির কাজে ব্যবহার করে। পরবর্তীতে ব্যাকটেরিয়াটিকে ধ্বংস করে পুনরায় অন্যান্য ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে বহুগুণে বেরিয়ে যায়।

এই ভাইরাসের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অ্যান্টিবায়োটিকের মতো ভালো ও খারাপ উভয় ব্যাকটেরিয়াকে একসঙ্গে ধ্বংস করে না। বরং নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক কাজ করে।

ফলে এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক কম। তবে এটি প্রয়োগে সতর্কতা দরকার। কারণ প্রতিটি ফেজ নির্দিষ্ট ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে। তাই চিকিৎসার আগে পরীক্ষাগারে নির্ধারণ করতে হবে কোন ফেজ কোন সংক্রমণে ব্যবহারযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, ‘গ্যালাঘের-ফেজ’ সংক্রমিত বা ক্ষতস্থানে সরাসরি প্রয়োগ করা সম্ভব। এমনকি নেবুলাইজারের মাধ্যমে ফুসফুস বা মূত্রনালীর সংক্রমণের চিকিৎসাতেও এর কার্যকারিতা রয়েছে। বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকির মধ্যে এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর