শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চাকরি ছেড়ে দিয়ে বানান রিলস, আয় কোটি টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৮:০৬

বেশ কয়েক মাস আগে ভারতের একটি রিয়ালিটি শোর কারণে বিতর্কিত হয়ে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী অপূর্বা মুখিজা। তবে বেশ আগে থেকেই তিনি পরিচিত ‘দ্য রেবেল কিড’ নামে, ইনস্টাগ্রামে ‘কলেশি অরাত’ নামে সমান জনপ্রিয় তিনি। এখন এই পরিচিতি তাকে বানিয়ে দিয়েছে কোটিপতি।

দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম অপূর্বার। পড়াশোনা করেন সেখানেই, কম্পিউটার সায়েন্স থেকে অর্জন করেন ডিগ্রি। স্নাতক উত্তীর্ণ হওয়ার পর চাকরি করেন প্রযুক্তি সংস্থা ‘ডেল’-এ। অনেক দিন এই চাকরি করে তিনি বুঝতে পারেন, দিনে আট ঘণ্টার ডিউটি তার জন্য নয়।

২০১৯ সালে প্রেমে বিচ্ছেদ এবং চাকরি ছাড়ার পরে যখন তিনি প্রথম ইনস্টাগ্রামে আসেন, নিত্যদিনের ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর মধ্য দিয়ে ছোট ছোট কমেডি ভিডিও বানাতে শুরু করলেন।

তার পরেই ক্রমে ভাইরাল হয়ে যায় তার কনটেন্ট। তার স্পষ্টভাষী উপস্থাপনা, স্পষ্ট স্ক্রিপ্ট, সমাজ ও সম্পর্ক নিয়ে প্রাপ্তবয়স্কদের প্রতি নির্ভীক দৃষ্টিভঙ্গি তাকে একটি অনুগত অনুরাগীমহল তৈরি করে দেয়।
কিন্তু অপূর্বা জনপ্রিয়তাতেই কেবল থেমে থাকেননি। নেটফ্লিক্স, অ্যামাজন, মেটা, নাইকি, গুগল, ওয়ানপ্লাসের মত হেভিওয়েট সহ আরও ১৫০টি ব্র্যান্ড পার্টনারশিপের মাধ্যমে অপূর্বা মখিজার রেট কার্ড অনেক প্রভাবশালী ক্রিয়েটরদের কাছে ঈর্ষার বিষয়।

প্রতিবেদন অনুসারে তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরির জন্য ২ লাখ টাকা পর্যন্ত আয় করেন এবং প্রতি রিলে প্রায় ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। তার ইনস্টাগ্রাম-ইউটিউবে স্টোরি, রিলস- সব মিলিয়ে রয়েছে বহু ভিডিও।

তার মোট সম্পদের পরিমাণ যদিও অনিশ্চিত, তবে সূত্র অনুসারে জানা যাচ্ছে বর্তমানে তিনি ১ কোটি টাকার সম্পদের মালিক। তবে এটি নিশ্চিত যে তার প্রতিটি ব্র্যান্ড ডিলের থেকেই বেশিরভাগ আয় উপার্জন হয় আর টাকা আসে স্পনসরড কনটেন্ট থেকে।

অপূর্বা একজন অভিনেত্রীও।

২০২৩ সালে ওয়েব সিরিজ ‘হু ইজ ইয়োর গাইন্যাক’ এবং এরপরে ২০২৫ সালে ‘পক্কি বাত’ সিরিজে তাকে প্রথম অভিনয় করতে দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর