শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মেসি

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও লক্ষ্যপূরণ হয়েছে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৬:৪৪

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েও হতাশ নন লিওনেল মেসি। বিদায়ের পর এক বিবৃতিতে নিজের দল ইন্টার মায়ামির এই পারফরম্যান্সে গর্বিত এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির ভাষায়— ‘আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েও মেসির মুখে আত্মতৃপ্তির কথা। হারের পর আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে হার দিয়ে আজ আমাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শেষ হলো।’

এর আগে নিজের সাবেক ক্লাব পিএসজির হয়ে দুই মৌসুম খেলেছিলেন মেসি। তিনি বলেন, ‘এই দলের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের আমি সত্যিই পছন্দ করি, এবং আবার তাদের দেখা পেয়ে আমি আনন্দিত।’

মেসি বলেন, ‘আমরা গর্বিত, কারণ এই টুর্নামেন্টে সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়াটাই ছিল আমাদের লক্ষ্য, এবং সেটা আমরা অর্জন করেছি।

এখন সময় এসেছে এমএলএস ও সামনে যা কিছু আসছে, তার ওপর মনোযোগ দেওয়ার।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর