প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৬:২৫
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা ও তামান্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দুজনের কথিত সম্পর্ক ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে কি তামান্নার পর ফাতিমায় মজেছেন বিজয়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শোকিজ অঙ্গনে। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ফাতিমা।জানালেন, তিনি একাই আছেন।
ফাতিমার নতুন সিনেমা ‘আপ জ্যায়সা কো- ‘আমি এখন একাই আছি।’ যদিও তার মুখে ছিল হাসি, তবে কথায় ছিল পরিণত ভাবনা। শুধু সম্পর্ক নেই বলেই থেমে যাননি, বরং ফাতিমা সুস্থ সম্পর্কের সংজ্ঞাও তুলে ধরেন।
অভিনেত্রীর ভাষায়, “যেখানে দুজন মানুষ একে অপরকে শ্রদ্ধা করে, মতামত শোনে ও বোঝে—সেটাই একটি সুস্থ সম্পর্ক। সম্পর্ক মানে নিজের পরিচয় হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই বন্ধনকে শক্ত করে গড়ে তোলা। আমার দৃষ্টিতে এটিই সফল সম্পর্কের মূল চাবিকাঠি।”
বাস্তবে এমন কাউকে পেয়েছেন কিনা জানতে চাইলে ফাতিমা হেসে উত্তর দেন, “তেমন মানুষ পাওয়া বেশ কঠিন! অন্তত আমার জীবনে এখন পর্যন্ত কেউ আসেননি।
এরপর একটু রসিক ভঙ্গিতে যোগ করেন, “ভালো ছেলেরা শুধু সিনেমাতেই থাকে। বাস্তব জীবনে তো নেই বললেই চলে। ভালো ছেলেই নেই। কেউই নেই।”
‘আপ জ্যায়সা কোই’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই।
সিনেমাটির ট্রেলারে দেখা গেছে এক অনন্য প্রেমের গল্প যেখানে বয়স নয়, গুরুত্বপূর্ণ মানিয়ে নেওয়ার অভ্যাস। আর তার সঙ্গে রয়েছে একেবারে নতুন চেহারায় ঝকঝকে মাধবন। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন মাধবন ও ফাতিমা সানা শেখ।
মন্তব্য করুন: