শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিদেশি ফল রামবুটান এখন দেশের মাটিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:৪৬

গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা রামবুটান। দৃশ্যটা সাধারণত চীন, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখা গেলেও এবার বাংলাদেশেই মিলছে এমন চিত্র। ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারি গ্রামে ৬ একর জমিতে গড়ে উঠেছে একটি রামবুটান বাগান, যেখানে রয়েছে ২১২টি গাছ—সব গাছেই এবার ফল ধরেছে।

২০২০ সালে দুই বন্ধু, শেখ মামুন ও আশরাফ উদ্দিন মিলে থাইল্যান্ড থেকে ৪০০টি রামবুটান গাছের চারা আমদানি করেন। শুরুতে রাসায়নিক ব্যবহারে কিছু গাছে মড়ক দেখা দিলেও, ধীরে ধীরে চাষে সাফল্য আসে। ২০২৩ সালে প্রথমবার ফল ধরতে শুরু করে গাছে। অচেনা একটি ফল হওয়ায় বাধ্য হয়ে কম দামে ফলটি বাজারের বিক্রি করতে হয়েছিল। তবে এখন অনেকেই ফলটিকে চেনে।

রামবুটান দেখতে অনেকটা লিচুর মতো, তবে বাইরের অংশে নরম কাঁটা থাকে। কাঁচা অবস্থায় ফল সবুজ, পাকলে টকটকে লাল রঙের হয়। ভেতরের শাঁস একেবারে লিচুর মতো, খেতেও খুব সুস্বাদু। এই ফলে রয়েছে নানা ঔষধি ও পুষ্টিগুণ।

বাগানটি এখন স্থানীয় পর্যটকদেরও দৃষ্টি কাড়ছে। অনেকে ঘুরতে এসে ফল কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় লাল মাটিতে রামবুটান চাষে ভালো ফলন হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। ধারণা করা হচ্ছে, এবারের মৌসুমে ২১২টি গাছ থেকে প্রায় ১০ মেট্রিক টন ফল পাওয়া যাবে। রামবুটানের দুটি মৌসুম : জুন-জুলাই এবং নভেম্বর-ডিসেম্বর।

এই সময়গুলোতেই বাজারে বিক্রির জন্য ফল উপযুক্ত হয়ে ওঠে। বাংলাদেশের মাটিতে বিদেশি এই ফলের সফল চাষ নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর