শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কিশোরদের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৩:৫৬

চট্টগ্রামের রাউজানে কিশোরদের মধ্যে ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক সাবেক যুবদল নেতা। গত বৃহস্পতিবার ৩ জুলাই রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আলমগীর তার দোকানে ছিলেন। এ সময় দোকানের সামনে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়।

বয়সে অল্প হলেও সংঘর্ষে জড়িত ছিল অন্তত ১৫ জন কিশোর, যাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান আলমগীর। সমঝোতার চেষ্টা চালানোর একপর্যায়ে এক কিশোরের ঘুষিতে বুকে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম শহরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মুহাম্মদ রফিক বলেন, আমার ভাই সমাজে শান্তি চেয়েছিল। কিশোরদের মধ্যে ঝামেলা দেখে তিনি থামাতে গিয়েছিলেন। কিন্তু ঘুষিতে তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে আর বাঁচানো গেল না।

মুহাম্মদ আলমগীর ছিলেন উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণে তিনি দীর্ঘ সময় গ্রামছাড়া ছিলেন। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গ্রামে ফিরে এসে একটি মুরগির দোকান দেন এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন।

 

 

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘুষির আঘাতেই তিনি পড়ে যান। তবে নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাসপাতালের রিপোর্টে হৃদরোগজনিত কারণে মৃত্যুর কথা বলা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর