শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১ জনের, নিখোঁজ বহু শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৩:১০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে রবিবার (৬ জুলাই) বলা হয়েছে, এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বন্যায় সবচেয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কের কাউন্টি। সেখানে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান শিশু-ক্যাম্প থেকে নিখোঁজ রয়েছে আরও ২৭ জন শিশু।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, ‘যতক্ষণ না প্রত্যেক নিখোঁজকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমাদের উদ্ধার অভিযান থামবে না।

’টেক্সাসের ট্র্যাভিস কাউন্টি ও টম গ্রিন কাউন্টি থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর