শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এই নায়িকার প্রেমে পড়ে আর বিয়েই করেননি রতন টাটা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৫:৪৭

রতন টাটা– সারা বিশ্ব তাঁকে সমীহ করে চলত। আজও তিনি বহু মানুষের অনুপ্রেরণা। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনওদিনই অহংকার বোধ ছুঁতে পারেনি তাঁকে। ৮৬ বসন্ত একাই কাটিয়েছেন তিনি।

বারংবার বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে, নিজেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। তবে এমন না যে, বসন্ত তাঁর মন ছুঁতে পারেনি কখনও। এসেছিল প্রেম, গড়ে উঠেছিল ভালবাসাও। কে ছিলেন তাঁর প্রেমিকা? শোনা যায় বলিউডের এক লাস্যময়ীর প্রেমেই পড়েন রতন।

১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার প্রাক্তন। এরপর বেশ কিছু দিন তিনি ছিলেন বিদেশে। তবে ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ ছবির মধ্যে দিয়ে সকলের নজর কেড়ে নেন অল্প বয়সেই।

পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর।

সত্যজিত রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে শুরু করে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করতে দেখা যায় তাঁকে। কে, বুঝতে পেরেছেন এবার? তিনি আর কেউ নন বলিউডের বোল্ড বিউটি সিমি গারেওয়াল।

বলিউডের আনাচকানাচ সাক্ষী, তাঁর সঙ্গেই প্রেম ছিল টাটার। পরে তা ভেঙে যায়। কেন সেই প্রেম ভেঙেছিল তা আজও অজানা।

তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, “রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভালো মানুষ।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর